দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় রথযাত্রা এ উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর উদ্যোগে মাগুরা নতুন বাজার সাহা ইসকন মন্দির থেকে বনার্ঢ্য র্যালী বের হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে শহরের চৌরাঙ্গী মোড় হয়ে ঢাকা রোড, ভায়না মোড় হয়ে আবার নতুন বাজার মন্দির এসে শেষ হয়।
মাগুরায় ২৫টি পূজামণ্ডপে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা সদরের পৌরসভাসহ ১০টি, শ্রীপুর উপজেলা ছয়টি, শালিখায় ছয়টি ও মহম্মদপুরে তিনটিসহ জেলায় মোট ২৫টি মন্দিরে জাকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে রথযাত্রা।
এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, ইসকন মন্দির অধ্যক্ষ অচুতু আর্যাচ প্রভু প্রমুখ।
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ধর্ম এবং মানবতা দিয়ে মানুষের পাশে দাঁড়াবো মানুষের সেবা করব। ধর্ম নিয়ে যে সহিংসতা আগে যা হয়েছে সেই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসবো। ধর্মকে মানব সেবায় রূপান্তরিত করতে হবে, তবেই ধর্ম এবং মানবতার জয় হবে।
কেএম